1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট-৬ আসনে মনোনয়ন কিনলেন আ. লীগের ৯ জন

  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসন থেকে ৯ জন প্রার্থী ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছেন বলে জানা গেছে।

নির্বাচন উপলক্ষে এই আসনের মনোনয়ন কিনতে যাওয়া সম্ভাব্য আওয়ামীলীগ প্রার্থীদের বহর ইতিমধ্যে ঢাকায় অবস্থান নিয়েছেন। দলীয় মনোনয়ন দৌড়ে তারা কেউই পিছিয়ে থাকতে চান না। নির্বাচনকে কেন্দ্র করে লন্ডন-আমেরিকা থেকেও অনেকে দেশে ফিরেছেন।

সূত্র জানায়, আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সরওয়ার হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও শহীদ পরিবারের সন্তান মোহাম্মদ জাকির হোসেন, লন্ডন আওয়ামীলীগের যুগ্ম আফছার খান সাদেক, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, সিলেট মহানগর যুবলীগের সভাপতি মুশফিক আহমদ জায়গীরদার, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান জাকারিয়া আহমদ পাপলু প্রমুখ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তাদের মধ্য থেকে নৌকা প্রতীক যাকে তুলে দেয়া হবে তার পক্ষেই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে সম্ভাব্য প্রার্থীরা জানান।

উল্লেখ্য, গতকাল শনিবার থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে।বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় থেকে তিনি সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আহমদ হোসেনর কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// প্রাপ্তি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park