1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট-৬ আসনের মনোনয়ন কিনলেন শমসের মবিন

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ থেকে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী।

রোববার দলটির কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর তোপখানাস্থ মেহেরবা প্লাজায় মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আন্তর্জাতিক কোনো মহল নয়, বাংলাদেশের ভবিষ্যতের সিদ্ধান্ত নেবে জনগণ। তৃণমূল বিএনপি সেই জনগণের সঙ্গে থাকবে।’

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না এমন প্রশ্নের জবাবে শমসের মবিন চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক মহলের একটি অংশের উদ্বেগের কথা আমরা শুনে থাকি। যারা পশ্চিমা বিশ্ব বলে পরিচত, তারা একদিকে গণহত্যায় সমর্থন দেয়, আরেকদিকে গণতন্ত্রের কথা বলে। এর বাইরে আন্তর্জাতিক মহলের বড় অংশটিই মনে করে, নির্বাচন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে বাংলাদেশের অংশীদারত্বের সিদ্ধান্ত জনগণ নেবে।’

রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ সহিংসতাকে কখনোই গ্রহণ করেনি। আজকে বিভিন্ন রাজনৈতিক দল হরতাল ডেকেছে। গাড়ি-ঘোড়া চলতে বাধা দেওয়া হচ্ছে। ভয়ে মানুষ দোকান খুলছে না, কর্মক্ষেত্রে যাচ্ছে না। সাধারণ মানুষ এমন ভয়ের সংস্কৃতি চায় না। এমন সংস্কৃতি আমাদের ত্যাগ করতে হবে। দেশের জনগণের কল্যাণে সংলাপের মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে হবে।’

শনিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে নির্বাচন কমিশনের সদ্য নিবন্ধনপ্রাপ্ত দল তৃণমূল বিএনপি। রোববার দ্বিতীয় দিনে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন আসনে মোট ৬০টি মনোনয়নপত্র বিক্রি করেছে দলটি।

তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেন, ‘মনোনয়ন ফরম বিতরণে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। সাবেক সংসদ সদস্য, মেয়র, বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তৃণমূল বিএনপির ফরম সংগ্রহ করেছেন। তারা মনে করে, তৃণমূল বিএনপির সঙ্গে জনগণের ব্যাপক সাড়া আছে, নির্বাচনে ভালো করবে। আমরা জোটবদ্ধভাবে ৩০০ আসনেই নির্বাচন করব, অনেক দল আমাদের সঙ্গে যোগাযোগ করছে। শক্তিশালী জোট গঠন করে নির্বাচনের মাধ্যমে আমরা সরকার গঠন করব। আর যদি নাও পারি তবে আমরা হবো প্রধান বিরোধী দল।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//মাহফুজ

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park