1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে বিএনপির মিছিল থেকে আটক ২

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দুই সন্দেহভাজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানানা, আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর বন্দরবাজারের রঙমহল টাওয়ার থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করে।

মিছিলটি করিম উল্লাহ মার্কেটের সামনে যাওয়ার পর রাস্তায় মশালগুলো ফেলে মিছিল করতে থাকে তারা।ঠিক তখনি সেখানে একটি ককটেলের বিস্ফোরণ ঘটলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারিরা দিগ্বিদিগ ছুটতে থাকেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালী থানা পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দ্রুত সটকে পড়েন।তবে পুলিশ সন্দেহভাজন হিসাবে দু’জনকে আটক করে। তারা হলেন নজরুল ইসলাম সানি ও ইমরান হোসেন রাফি।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ আলী মাহমুদের নম্বরে কল দিলে তা ব্যস্ত পাওয়া যায়।

তবে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি তদন্ত সুমন কুমার চৌধুরী।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//জামিল

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park