1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আ.লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে মনির হোসাইনের সাক্ষাৎ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি :বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা- আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ মনির হোসাইন।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে এ সাক্ষাৎ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আবদুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ও ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মিসবাউর রহমান ভূঁইয়া প্রমুখ।

একই দিন (বুধবার) মনির হোসাইন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন এবং পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের এমপি এম এ মান্নানের কার্যালয়ে গিয়ে তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় দুই মন্ত্রী মনির হোসাইনকে এলাকার মানুষের জন্য অবিরাম কাজ করে যাওয়ার পরামর্শ দেন।

উল্লেখ্য, গত দুই জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয় প্রত্যাশী ছিলেন মনির হোসাইন। এবারও তিনি এ আসন থেকে চাচ্ছেন দলের মনোনয়ন। এ লক্ষ্যে তিনি গত কয়েক মাস ধরে কাজ চালিয়ে যাচ্ছেন। সিলেট-৩ আসনের অন্তর্ভুক্ত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় দলীয় নেতাকর্মী ও সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তি-মহলের সঙ্গে মতবিনিময়, আলোচনা, উঠানবৈঠক এবং গণসংযোগ করছেন বেশ কয়েক মাস ধরে।

এছাড়াও এ তিন উপজেলাসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় বিভিন্ন কর্মসূচিতে করছেন অংশগ্রহণ। সর্বোপরি গত এক যুগেরও বেশি সময় ধরে সহায়তা নিয়ে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার গরিব-দুঃখী এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিপাকে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন মনির হোসাইন। অব্যাহত রয়েছে তাঁর এমন সমাজসেবামূলক কার্যক্রম।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তানিয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park