1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

তফসিল ঘোষণার পর বিশ্বনাথে মিছিল ও মোটর শোভাযাত্রা

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

বিশ্বনাথ সংবাদদাতা :ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে সিলেটের বিশ্বনাথে আনন্দ মিছিল ও মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক এ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন। পৌর শহরের পুরাণ বাজার থেকে মিছিলটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর উপর এক সভায় মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের ফারুক আহমদের পরিচালনায় বক্তারা ইসিকে ধন্যবাদ জানান।

এছাড়া সিলেট-২ আসনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে দেয়ার জন্য সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান তারা।

এরআগে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমনের নেতৃত্বে উপজেলা কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ মোটর সোইকেল শোভাযাত্রা বের করে।

আনন্দ মিছিল ও মোটর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য জয়ন্ত আচার্য্য, আনোয়ার মিয়া, এনামুল হক এনাম (লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১), রফিক হাসান (পৌরসভার প্যানেল মেয়র-১), মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাওনেওয়াজ চৌধুরী সেলিম, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল কাহার, আওয়ামী লীগ নেত শানুর আহমদ জয়দু, কামাল হোসেন, কামরুল ইসলাম, আব্দুল হেকিম, শওকত আলী, ওয়াহাব আলী, জাবেদ আহমদ, জুনাব আলী এমদাদ হোসেন নাঈম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, পৌর কৃষক লীগের আহবায়ক বিকাশ মালাকার, কৃষক লীগ নেতা কাছা মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, অর্থ সম্পাদক দুলাল আহমদ, যুবলীগ নেতা আব্দুল হক, মুহিবুর রহমান সুইট, রাজু আহমদ খান, আরব আলী ইমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ বদরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ রফিক মিয়া, ফয়ছল আহমদ, আনহার মিয়া, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, জাকির হোসেন মামুন, মাসুদ আহমদ রিপন প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আরশি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park