1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে মাদক ব্যবসায়ী আয়লাফ র‍্যাবের হাতে গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :গোলাপগঞ্জে মাদক ব্যবসায়ী আয়লাফ আহমদকে আবারো ইয়াবাসহ সহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে উপজেলার পৌর এলাকার রণকেলী উত্তর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সে ওই এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর অভিযানিক দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আয়লাফ আহমদকে ৪’শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার গ্রহণ করার জন্য গোলাপগঞ্জ মডেল থানায় আসামিকে হস্তান্তর করে র‍্যাব-৯। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় একাধিক ও মোগলবাজার থানায় ১টি মামলা রয়েছে।
বিজ্ঞাপন
এর আগে গত বছরের ৮ আগস্ট উপজেলার পৌর এলাকার খাসিখাল নামক স্থানে পুলিশ অভিযান চালিয়ে ৫’হাজার ৭’শ ৭৫ পিস ইয়াবা ও নগদ ২ লাখ ২৮ হাজার টাকাসহ মাদক সেবন ও মাদক বিক্রির সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করে।

এদিকে একাধিক বার সে ইয়াবাসহ গ্রেপ্তার হলে কারাভোগ করে পরবর্তীতে জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রি শুরু করে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো.রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park