1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মৌলভীবাজারে একদিনে দুই কলেজ ছাত্রী নিখোঁজ

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

মৌলভীবাজার সংবাদদাতা :মৌলভীবাজারে একদিনে দুই কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন।পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে মৌলভীবাজার মডেল ও রাজনগর থানায় পৃথক সাধারণ ডায়েরি করেছে।

সাধারণ ডায়েরি ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে সদর উপজেলার নাজিরাবাদ, ইউনিয়নের নাজিরাবাদ গ্রামের মোস্তাকিন মিয়ার মেয়ে নাদিয়া আক্তার (১৭) শহরের শাহ মোস্তফা কলেজে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাসা হতে বের হয়। পরবর্তীতে বাড়িতে ফিরে না আসায় আত্মীয়-স্বজনের বাড়িসহ মৌলভীবাজার সদর থানা এলাকার সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করা হয়।

সাধারণ ডায়েরিতে বলা হয় ঘর থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল গোলাপী রংয়ের বোরকা, কালো রংয়ের হিজাব। সঙ্গে ছোট একটি স্কুল ব্যাগ ছিল। তার উচ্চতা অনুমান ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং-ফর্সা, মুখমন্ডল গোলাকার, স্বাভাবিক প্রকৃতির।

অপরদিকে ওইদিন রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের অপর এক কলেজছাত্রী (১৬) সকালে বাড়ি থেকে বের হয়। কলেজের বইপত্রের ব্যাগ নিয়ে মৌলানা মফজ্জুল হোসেন কলেজে গেলেও আর ফেরেনি। ওই ঘটনায় রাজনগর থানায় জিডি করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করলে স্ব স্ব থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park