1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট জেলা ও মহানগর যুবদলের মশাল মিছিল

  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবীতে রোববার থেকে চতুর্থ দফা ৪৮ ঘন্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে নগরীতে মশাল মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর উপশহর পয়েন্টস্থ ল’কলেজের সামন থেকে মিছিলটি শুরু হয়ে সোবহানীঘাট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে সমাপ্ত হয়।

মিছিলে জেলা ও মহানগর আওতাধিন বিভিন্ন ইউনিট যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, যুবদল নেতা তোফাজ্জল হোসেন বেলাল, আকতার আহমদ, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, ওলি চৌধুরী, জামিল আহমদ, মাহফুজ চৌধুরী, আলি আহমদ আলম, ইছহাক আহমদ ও এনামুল হক চৌধুরী শামিম প্রমুখ।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবে না। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় রবি ও সোমবার সর্বত্মকভাবে অবরোধ পালনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের বিদায় আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আরহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park