1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোয়াইনঘাটে তুচ্ছ ঘটনার জেরে নিহত ১

  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

গোয়াইনঘাট সংবাদদাতা :সিলেটের গোয়াইনঘাটের রুস্তুমপুর ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের হাতে খুন হয়েছেন এক যুবক। তার নাম মো. নাজিম উদ্দিন (২০)।

তিনি উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের পাতনি গ্রামের রহমত উল্লাহর ছেলে। অপর দিকে এ ঘটনার মূল নায়ক মো. সালেহ আহমদ (৫৫) ।

তিনি একই ইউনিয়নের বড়ঘোষা গ্রামের মৃত ইছন আলীর ছেলে।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টার সময় নাজিম উদ্দিন বঙ্গবীর-হাদারপার সড়কের স্থানীয় পীরেরবাজার হতে সালেহ আহমদের ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশ্যে পাতনী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নামেন।

নাজিম উদ্দিন অটোরিকশা থেকে নেমে সালেহ আহমদকে ৫ টাকা ভাড়া দেন। এসময় সালেহ আহমদ নাজিম উদ্দিনের কাছে ১০ টাকা ভাড়া দাবি করলে উভয়ই তর্কে জড়িয়ে পড়েন।

কথা কাটাকাটির একপর্যায়ে সালেহ আহমদ রাস্তার পাশের এক মৎস্য খামারের বেড়ার বাঁশ দিয়ে নাজিম উদ্দিনের ঘাড়ে উপর্যুপরি কয়েকটি আঘাত করে পালিয়ে যায়।

খবর পেয়ে নিহত নাজিম উদ্দিনের পিতা-মাতা ও আত্মীয়-স্বজন নাজিমকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৮ নভেম্বর) বুধবার ভোর ৪টায় দিকে মারা যান নাজিম উদ্দিন ।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুলসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন, এ ঘটনায় জড়িত মূল আসামীকে গ্রেফতারের জন্য গোয়াইনঘাট থানা পুলিশের একাধিক টিম মাঠে আছে। তাকে গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে নিহত নাজিম উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী ম‍েডিক‍্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি,তবে মামলার প্রস্ততি চলছে।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park