1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দায়িত্ব নিচ্ছেন আনোয়ারুজ্জামান চৌধুরী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণ করছেন মঙ্গলবার।এদিন দুপুর আড়াইটায় নগরভবনের মেয়রের কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

এরপর নগরভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সুধি সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি।

গত ২১ জুন অনুষ্ঠিত হয় সিলেট সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

জানা গেছে, দুপুর আড়াইটায় নগরভবনে মেয়রের কার্যালয়ে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জমান চৌধুরীর হাতে দায়িত্ব তুলে দিবেন।

এরপর নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দকে নিয়ে বিকেল ৩টায় নগরভবন প্রাঙ্গনে সুধি সমাবেশে যোগ দিবেন তিনি।সুধি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ।

এর আগে বাদজোহর মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে কাউন্সিলরবৃন্দ হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করবেন।

এরপর বিশেষ মোনাজাত শেষে তারা আড়াইটার আগে নগরভবনে পৌঁছাবেন।

এদিকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণের প্রাক্কালে সিলেটবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সবার দোয়া চেয়েছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, আধ্যাত্মিক এই নগরীর সর্বস্থরের মানুষের ভালোবাসায় আমি ধন্য। সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। সিলেট সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণের প্রাক্কালে আজ আমি আবারও সবার দোয়া ও ভালোবাসা চাই।

তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নেও সবার সহযোগীতাও চেয়েছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ মারওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park