1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ পালন করতে সিলেট জেলা বিএনপির আহবান’

  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সরকারের পদত্যাগের একদফা দাবী বিএনপির থাকে রোববার সকাল ৬টা থেকে সারাদেশের ন্যায় সিলেটেও সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করার জন্য সিলেট জেলা বিএনপি, সকল উপজেলা ও পৌর বিএনপি টবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী সহ মুক্তিকামী সিলেটবাসীর আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

পাশাপাশি বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকি, সিদ্দিকুর রহমান পাপলু, কুহিনুর আহমেদ, মাহবুবুল হক চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, এড মোমিনুল ইসলাম মোমিন, লোকমান আহমেদ, ইসমাইল হোসেন সেলিম, মনিরুল ইসলাম তুরন, শাকিল মোর্শেদ, মকসুদ আহমেদ, আফসর খান, আরাফাত চৌধুরী জাকি, ফজলে রাব্বী চৌধুরী আফসান, সুদীপ জ্যোতি এষ, দেলোয়ার হোসেন দিনার, সুহেল ইবনে রাজা, আব্দুস সালাম টিপু, তোফায়েল আহমদ, আজিজ খান সজিব, শাহ মোফাজ্জল মূর্শেদ, রায়হান ইসলাম, আশিকুর রহমান তারেক, ইমরান হোসেন সহ সকল নেতাকর্মীদের উপর দায়ের করা ষড়যন্ত্রমূল মিথ্যা মামলা অভিলম্বে প্রত্যাহার করে চলনান গণতান্ত্রিক আন্দোলনে এপর্যন্ত গ্রেফতারকৃত ২৫ জন নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবী করেন দলটির শীর্ষ দুই নেতা।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদের হাত থেকে দেশকো বাঁচতে, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় এবং সরকারের পদত্যাগের একদফা দাবীতে রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি সর্বাত্মক ভাবে পালন করার কোন বিকল্প নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ আওয়ামী দুঃশাসনে এমনিতেই সারাদেশের ন্যায় সিলেটবাসী ভালো নেই। তার পরও দীর্ঘ সময় থেকে চলতে থাকা জুলুম-নির্যাতন থেকে বাঁচতে নিজেরা কষ্ট সহ্য করে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের একদফা দাবীতে অতিথের মতো চলমান গণতান্ত্রিক আন্দোলনে সিলেটবাসীকে বিএনপির পাশে থাকার আহবান জানান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park