1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মাধবপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

মাধবপুর সংবাদদাতা :‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ‘কমিউনিটি পুলিশিং ডে’ ২০২৩ পালিত হয়েছে।

শনিবার (৪-নভেম্বর) সকালে মাধবপুর থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাধবপুর থানার এসআই শামস্ ই তাব্রীজের সঞ্চালনায়, ওসি রকিবুল ইসলাম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন পাঠান ও গীতা পাঠ করেন শ্যামল চক্রবর্তী।

প্রধান অতিথির বক্তব্যে মাধবপুর (সার্কেল) সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী বলেছেন, এক সময় মানুষের ধারণা ছিল থানা পুলিশের কাছে আসা সম্ভব নয়, আজ সেই ধারণা পাল্টে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিংয়ের স্বীকৃতি দিয়ে সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছেন। পুলিশের সাথে জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।

তিনি আরও বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না।তাই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়তে সকলে একযোগে কাজ করতে হবে।

এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.রহম আলী, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.এরশাদ আলী,আন্দিউড়া ইউনিয়ন আ.লীগের সেক্রেটারি মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শংকর পাল সুমন, ছাত্রলীগের আহবায়ক আতাউস সামাদ বাবু, পৌর আহবায়ক একরামুল আলম লেবু প্রমূখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী, সাংবাদিক নাহিদ মিয়া, বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park