1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :দুই দিনের সরকারি সফরে সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন এমপি।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার (৩নভেম্বর) রাত পৌণে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন পররাষ্ট্রমন্ত্রী। রাত আটটায় সিলেট সিটি করপোরেশনের ৮ ওয়ার্ডে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে উঠান বৈঠকে যোগ দেবেন।

পরদিন(৪নভেম্বর) সকাল ৮টায় নগরীর আম্বরখানার শুভেচ্ছা-২ ইউনিমার্ট আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সকাল ১১টায় খাদিম পাড়ার সুরমা গেইটে সিলেট-তামাবিল ৬লেন(২য় প্যাকেজ) কাজের উদ্বোধন ও সাড়ে ১১টায় সিলেট সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন উপস্থিত থাকবেন।

একইদিন দুপুর দেড়টায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন বিষয়ক উঠান বৈঠকে যোগদান। দুপুর দুইটায় সিলেট ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ পরিদর্শন।সন্ধ্যা ৬টায় সিলেট কদমতলীতে সিটি করপোরেশনের মুক্তিযোদ্ধা চত্বর উদ্বোধন ও সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে লাইব্রেরী উদ্বোধন এবং রাত ৮টায় হযরত শাহ জালাল রহ. মাজারের উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

রাত সাড়ে আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন এমপি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আরমান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park