1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পুলিশের ‘ধাওয়ায়’ নিহত যুবদল নেতা জিলুর দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেটে অবরোধের সময় পিকেটিংকালে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবদল নেতা জিলু আহমদ দিলুর দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১ নভেম্বর) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ইলাইগঞ্জ বাজারে জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

নিহত জিলু গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ মদনগৌরী গ্রামের এলাইছ মিয়ার ছেলে ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

বুধবার সকালে ময়নাতদন্ত শেষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে জিলুর লাশ গ্রহণ করেন বিএনপি নেতারা। এসময় মর্গের সামনে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।

পরে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ গোলাপগঞ্জ নিয়ে যাওয়া হয়। বাদ আছর গোলাপগঞ্জের ইলাইগঞ্জ বাজারেরর মুক্তা মিয়া মার্কেটের সামনে জিলুর জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও এলাকার বিপুল সংখ্যক লোক অংশ নেন। পরে তার গ্রামের বাড়ি দক্ষিণ মদনগৌরীতে দাফন করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩১ অক্টোবর) অবরোধ চলাকালে দক্ষিণ সুরমার লালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে পিকেটিং করছিলেন জিলুসহ যুবদলের কয়েকজন নেতাকর্মী। এসময় পুলিশ ধাওয়া করলে মোটরসাইকেলযোগে যুবদল নেতাকর্মীরা পালানোর চেষ্টা করেন। পালানোর সময় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে গুরুতর আহত হন জিলু। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১টার দিকে তিনি মারা যান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park