1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট নগরীর সংঘর্ষের ঘটনায় ৬ ছাত্রদল নেতা আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের বন্দরবাজারে ছাত্রদল-ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ৬ ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। ঘটনার সময় বন্দরবাজারের লালবাজার থেকে পুলিশ তাদের আটক করে কোতয়ালি মডেল থানায় নিয়ে যায়।

বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শিবির ও ছাত্রদলের ছোড়া ইট-পাটকেলের আঘাতে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীসহ পথচারী ও সাংবাদিক আহত হন।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বুধবার বেলা সোয়া এগারোটার দিকে ছাত্রদল ও জামাআত ছাত্রশিবিরের পৃথক মিছিল মহাজনপট্টি এলাকা থেকে বের হয়ে বন্দরবাজারের করিম উল্লাহ মার্কেটের সামনে এসে অবস্থান নেয়। সাথে সাথে এখানে পুলিশ চলে আসলে তারা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ সরে যায়।

পরবর্তীতে ছাত্রলীগের অপর একটি মিছিল করিম উল্লাহ মার্কেটের দিকে চলে আসলে ছাত্রদল-জামাআত-শিবিরের সাথে ছাত্রলীগের সংঘর্ষ শুরু হয়ে যায়। তিন পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এক পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের সাথে এসে মিলিত হলে তাদের ধাওয়ার মুখে বিএনপি জামাআতের নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হয়। এরপর বিপুল সংখক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, যারা বিশৃংখলার চেষ্টা করবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে ৬জনকে আটকের করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আরমান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park