1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মৌলভীবাজারে হরতাল সমর্থনে যুবদলের সড়ক অবরোধ

  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

মৌলভীবাজার সংবাদদাতা :সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য দিলু আহমদ জিলুকে পুলিশি হেফাজতে হত্যা ও সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত সহ সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের গ্রেফতার এর প্রতিবাদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেট বিভাগে সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট বিভাগ।

বুধবার (০১ নভেম্বর) সকাল ৮ টায় ঢাকা সিলেট মহাসড়কের গিয়াসনগর বাজার এলাকায় হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে মৌলভীবাজার জেলা যুবদল।

বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ সভাপতি ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম ময়ুন।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সহ সভাপতি আশিক মোশাররফ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসি মিসবাহুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি এম এ মুক্তাদির রাজু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, তোফায়েল আহমদ তুয়েল,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম পিরুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সামাদুজ্জামান, শাহান পারভেজ শিপন, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমির মোহাম্মদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামনুন চৌধুরী, যুগ্ম আহবায়ক শাফিয়ুল আহমেদ জুসেফ,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলু আহমদ, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাবলু, পৌর ছাত্রদলের আহবায়ক ইহাম মোজাহিদ প্রমুখ।

বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন বলেন- যুবদল নেতা জিলুকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। শুধু যুবদল নেতা জিলু নয়, সকল হত্যাকান্ডের বিচার একদিন বাংলার মাটিতেই হবে। এ গণবিরোধী সরকারকে দেশের মানুষ আর চায় না। আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন। এদের পায়ের তলায় মাটি নেই। তাই বন্দুকের জোরে গোটা জাতিকে ভয় দেখিয়ে অবৈধ দখলদাররা ক্ষমতায় মসনদে আকড়ে আছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে ময়ুন বলেন, সেই দিন বেশী দূরে নয়। আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। কোন ফ্যাসিষ্ট সরকারই ক্ষমতায় থাকতে পারেনি। তারাও পারবে না।

তিনি বলেন- বিরোধী দলের ডাকা শান্তিপূর্ণ আন্দোলন আন্দোলন দমাতে এই ফ্যাসিষ্ট সরকার গোটা জাতিকে ভয় ফেলার জন্য টার্গেট কিলিং চালাচ্ছে। গাড়িতে আগুন দিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমাতে চাচ্ছে। গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করেছে। আজকে গণতান্ত্রিক বিশ্বে এসব হত্যাকান্ডের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠছে।

কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি সাবেক ছাত্র নেতা জাকির হোসেন উজ্জ্বল বলেন- যুবদল নেতা জিলুকে হত্যার মাধ্যমে চলমান আন্দোলন দমাতে চায়। আদর্শ ও ন্যায়ের সংগ্রাম কখনো পরাজিত হয় না। এ অবৈধ গনবিরোধী সরকার পরিকল্পিত সংঘাত বাঁধিয়ে আগুন সন্ত্রাসের পুরোনো খেলা শুরু করেছে। তারা বিরোধী নেতাকর্মীদের জেলে রেখে আরেকটি প্রহসনের নির্বাচন করতে চায়। সে আশা গুড়ে বালি হবে। এদের পতন অত্যাসন্ন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আরমান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park