1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ঘুমের চিন্তায় র্নিঘুম

  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বেশ কিছুদিন ধরেই রাতে ঘুম হচ্ছে না রাকিবের। পাশে স্ত্রী স্নিগ্ধা যখন গভীর ঘুমে তখন রাকিব পায়চারি করে অথবা মোবাইলে ফেসবুক দেখে।

এভাবে প্রায় সকাল হয়ে আসে তখন রাকিবের ঘুম পায়। কিন্তু কিছুক্ষণ পরেই অফিসের জন্য ঘুম থেকে উঠে তৈরি হতে হয়। ঘুম ভালো না হওয়ায় সারাদিনই তার প্রভাব পড়ে শরীর এবং কাজের ওপর। রাকিবেরও মাঝে মাঝে মাথাব্যথা হয়, কাজে মনযোগ দিতেও কষ্ট হয়।

শুধু রাকিব নয় আমাদের অনেকেরই ভালো ঘুম না হওয়ার সমস্যা রয়েছে। রাতে স্বাভাবিক পরিমাণে ঘুমের অভাবে মানসিক সমস্যা সৃষ্টির পাশাপাশি ডায়াবেটিসের মতো অসুখও শরীরের বাসা বাঁধতে পারে।

রাতে নিয়মিত ঘুমের জন্য যা করতে হবে:

• বাইরে থেকে ফিরে গোসল সেরে নিন। সারাদিনের কান্তি এক নিমিষে চলে যাবে
• সন্ধ্যার পরই চা-কফি খাওয়া বন্ধ করুন
• ঘুমাতে যাওয়ার বেশ কিছুক্ষণ আগে টিভি, কম্পিউটার বন্ধ করুন
• পরের দিনের কাজের পরিকল্পনা আগেই করে ফেলুন, টেনশনে ঘুম নষ্ট হবে না
• ঘুমাতে যাওয়ার অন্তত দুই ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন
• রাত ১০টা/১১টার মধ্যেই ঘুমাতে যান। এ সময় বিছানায় গেলে ভালো ঘুম হওয়ার সম্ভাবনা বেশি থাকে
• বিছানা আর শোবার ঘর যেন আরামদায়ক হয়। বেশি গরম বা বেশি ঠাণ্ডা যেন না হয় এবং সেখানে যেন বেশি আওয়াজ না হয়।
• নিয়মিত এক্সারসাইজ করুন। হাঁটা বা সাঁতার কাটা শরীরের জন্য ভালো
প্রিয় জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক রাখুন, সারাদিনে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় শেয়ার করুন
• চেষ্টা করুন দুশ্চিন্তা না করার
• সব ধরনের মাদক থেকে দূরে থাকুন
• বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ঘুমের ওষুধ খাবেন না
• যদি ঘুম না আসে, জোর করে ঘুমানোর চেষ্টা না করে উঠে বই পড়ুন, টিভি দেখুন অথবা পছন্দের গান শুনুন
• সুযোগ পেলেও দিনে বেশি সময় ঘুমাবেন না
ঘরে বেশি আলো ঢুকে যেন ঘুমে ব্যাঘাত না ঘটায় না নিশ্চিত করুন। প্রয়োজনে ভারী পর্দা ব্যবহার করুন।
• শোবার ঘরটি অযথা একগাদা জিনিস দিয়ে ভরে রাখবেন না।

বন্ধুরা এত কিছু করার পরও যদি রাতে ঘুমের সমস্যা না যায় তবে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আরমান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park