
প্রেসবিজ্ঞপ্তি : সিলেটের দক্ষিণ সুরমায় অবরোধ চলাকালে পুলিশী হেফাজতে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য দিলু আহমদ জিলু নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মামুন আহমদ রিপন, পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সালাহ উদ্দিন ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মুন্না।
নিহত জিলুর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, যুবদল নেতা জিলু আহমদ দিলু আজীবন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করেছে দেশপ্রেমীক জিলু। শহীদ জিলুর রক্ত ছুঁয়ে আমরা শপথ নিয়েছি, স্বৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।
তারা আরোও বলেন, গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে শহীদ জিলুর নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ আরহাম
