1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

যুবদল নেতা জিলু হত্যার জেরে অবরোধের মধ্যেই সিলেটে বুধবার হরতাল

  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

গোলাপগঞ্জ সংবাদদাতা :বিএনপি নেতৃত্বাধীন তিনদিনের অবরোধের প্রথম দিনে সিলেটে পুলিশের ধাওয়া খেয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবদল কর্মী নিহত হয়েছেন। নিহত যুবদল কর্মীর নাম জিল্লুর রহমান, সে গোলাপগঞ্জের মদনগৌরি এলাকার এলাইছ মিয়ার ছেলে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) অবরোধের প্রথম দিন দুপুরে দক্ষিণ সুরমার রশিদপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে অবরোধের সমর্থনে পিকেটিং করে পালানোর সময় মোটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছেন তিনি।

এব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা বলেন, পিকেটিং করার সময় আইনশৃঙ্খলা বাহিনী দেখে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনা আহত হন জিল্লুর। পরে স্হানীয়রা তাকে আহত অবস্থায় ওসমানী হাসপাতালের নিয়ে গেলে ডাক্তাররা থাকে মৃত ঘোষনা করেন।

এব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ বলেন, আমরা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক তৎপর রয়েছি। নাশকতা ঠেকাতে পুলিশের টহল জোরদার করা হছে। কয়েকটি জায়গায় পুলিশের সাথে অবোরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সেখান থেকে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। আটকদের তথ্য পরবর্তীতে জানানো হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আরহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park