1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটের গোলাপগঞ্জে তাজেল হত্যার প্রধান আসামি অপু গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

সিলেট জেলা প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে তাজেল হত্যা মামলার প্রধান আসামি অপু আহমদকে (২০) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামের সুফিল আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম শ্রাবণ তিনি বলেন, কিছুক্ষণ আগে আসামিকে বিয়ানীবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে, আসামিকে থানায় নিয়ে আসা হচ্ছে।

উল্লেখ্য, গত (১৯ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া বড় মসজিদের পাশে মেসেঞ্জারে গালাগালির দ্বন্দ্বে তাজেল আহমদ প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু বরণ করেন। এঘটনায় তাজেলের সাথে থাকা তার বন্ধু তানভীর আহমদ আহত হয়ে বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত তাজেল আহমদ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের ময়েন আলীর ছেলে। সে পেশায় রাজমিস্ত্রীর কাজ করত। আহত তরুণ তানভীর আহমদ একই গ্রামের সফিক উদ্দিনের ছেলে। ঘটনার পর শনিবার (২১ অক্টোবর) রাতে নিহতের ভাই রাসেল আহমদ (২৪) বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (নং:১৩, তাং, ২১/১০/২০২৩ ইং) দায়ের করেন। মামলায় আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

আসামিরা হলেন- উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামের সুফিল আহমদের ছেলে অপু আহমদ (২০), ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের সাইফুল ইসলাম রানার ছেলে ছাইদ আহমদ (২২) ও আমুড়া ইসলামটুল গ্রামের জালাল আহমদের ছেলে সাইফুল ইসলাম জাফর (২৫)।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park