1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হবিগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে ৫ জনের ফাঁসি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

হবিগঞ্জ সংবাদদাতা :হবিগঞ্জের চুনারুঘাটে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অপরাধে ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনাল- ২ এর বিচারক মো. জাহিদুল হক এ দণ্ডাদেশ প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আবুল মনসুর।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাদেকপুর গ্রামের মরহুম হরমুজ আলীর ছেলে (নিহতের স্বামী) রাসেল মিয়া, রাসেল মিয়ার মা তাহেরা বেগম, রাসেল মিয়ার ভাই কাউছার মিয়া, বোন রুজি আক্তার ও হুসনা আক্তার।

মামলার বিবরণে জানা যায়, যৌতুকের জন্য প্রায়ই রাসেল মিয়া স্ত্রী আয়েশা আক্তারকে নির্যাতন করতেন। এমনকি রাসেল মিয়ার মা ও ভাই-বোনেরা আয়েশার ওপর অমানবিক নির্যাতন করতেন।

২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর রাসেল মিয়া ও তার মা-ভাই-বোনের নির্যাতনে মারা যান আয়েশা। এ সময় তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় আয়েশার বাবা আব্দুস সাত্তার বাদি হয়ে মামলা করেন। রাষ্ট্রপক্ষ ১২ জন সাক্ষীর সাক্ষগ্রহণ শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।

রায় ঘোষণার সময় কাউছার মিয়া ছাড়া অন্যরা উপস্থিত ছিলেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ বিপাশা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park