1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সুনামগঞ্জে দু’পক্ষের গোলাগুলিতে ১জন নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

সুনামগঞ্জ সংবাদদাতা :সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে দুলাল মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন দুপক্ষের অন্তত ১০ জন।

বুধবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুলাল ওই গ্রামের আলীম উদ্দিনের ছেলে।

জানা যায়, আরজু খাঁন ও ফিরোজ দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ও আধিপত্য নিয়ে বিরোধ লেগেই আছে। এর জেরে সকালে আরজু খাঁন ও ফিরোজের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এরপর দু’পক্ষের লোকজনই গোলাগুলি শুরু করেন। এতে গুলিবিদ্ধ হয়ে একজন মারা যান। অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন।

একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন।

তিনি বলেন, এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিস্তারিত পরে জানাবো হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ নজরুল

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park