1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দালালসহ রোহিঙ্গা নারী আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

হবিগঞ্জ সংবাদদাতা :হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে রোজিনা ওরফে রোকেয়া আক্তার নামের এক রোহিঙ্গা নারী ও ২৬ বছর বয়সী আমানুর রশীদ মাহি নামে এক দালালকে আটক করা হয়েছে।

জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে রোববার সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক ১৮ বছরের রোকেয়া আক্তার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং দালাল মাহি হবিগঞ্জ পৌরসভার রাজনগর এলাকার হারুনুর রশীদের ছেলে।

বিষয়টি পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ জেলা প্রশাসনে অবগত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে ওই রোহিঙ্গা নারীর প্রকৃত পরিচয় জানা যায়। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়।

হবিগঞ্জ মডেল থানার এসআই কৃষ্ণধন সরকার জানান, আটক রোকেয়া ও মাহির বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হবে।

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. বজলুর রশিদ বলেন, ‘রোকেয়া আক্তার ভুয়া পরিচয় ব্যবহার করে পাসপোর্ট করতে এসেছিলেন। তার আচরণবিধিতে আমাদের সন্দেহ হলে তাকে আটক করা হয়।’

মাহির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হবিগঞ্জ পাসপোর্ট অফিসকে দালাল মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে। একজন্য অফিসের প্রবেশ গেইটে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করা হয়েছে। যদি কোনো দালাল এখানে ঢুকে, তাকে আটক করে পুলিশে সোপর্দ করাই আমাদের একমাত্র লক্ষ্য। যার ফলশ্রুতিতে আজ রোহিঙ্গা নারী ও তার সঙ্গে আসা একজন দালালকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park