1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শ্রীমঙ্গলে ৭ বছরের তন্নীকে কুমারী রূপে আরাধনা

  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

শ্রীমঙ্গল সংবাদদাতা:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবার হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গার মালিনি রূপে পূজা করা হয়েছে ৭ বছরের শিশু তন্নী চক্রবর্তী অন্নাকে।উপজেলার রঘুনাথপুর শ্রী শ্রী আনন্দময়ী কালী বাড়ি মন্দিরে তাকে বসানো হয় দেবী দুর্গা রূপে।

রোববার দুুপুরে ১টায় উপজেলার আশিদ্রোন ইউনিয়নের এ মন্দিরে কুমারীর বেদিতে আনা হয় তন্নীকে। প্রায় দেড় ঘণ্টা ব্যাপী ওই বেদিতে দেবী দুর্গা রূপে পূজিত হয় সে। বয়স ও শাস্ত্রীয় বিধানমতে এবার দেবী দুর্গার মালিনি রূপে পূজা করা তাকে। তন্নী উপজেলার বনগাঁও গ্রামের নুপুর চক্রবর্তী ও অনুরাধা চক্রবর্তীর মেয়ে। সে প্রথম শ্রেণির শিক্ষার্থী।

কুমারী পুজা দেখতে সকাল থেকে বিভিন্ন অঞ্চল থেকে এখানে ভিড় করেন হাজার হাজার পুণ্যার্থী।

আশীদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জানান, প্রায় ৭/৮ হাজার পূণ্যার্থীর আগমন ঘটে কুমারী পুজা দেখতে।

পূজা আয়োজক কমিটির উপদেষ্টা অধ্যক্ষ নিখিল ভট্টাচার্য বলেন, কুমারী পূজা হচ্ছে দেবীর বাস্তব রূপের পূজা। এক বছর থেকে ষোলো বছর বয়সের নারী শিশুকে দেবী রূপে পূজা করা হয়ে থাকে। প্রতি বছরই দেবীর আলাদা আলাদা নাম নিয়ে এই পূজা করা হয়।

এ দিকে এই পূজা দেখতে সকাল থেকেই হাজারো দর্শনার্থীর ভিড় জমে রঘুনাথপুর কালী মন্দিরে।

কুমারী পূজাতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক ( তদন্ত) আমিনুল ইসলাম, আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক শ্রীপদ দেব, যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ দাস রিংকু, সহ উপজেলার পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park