1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৩০ নভেম্বর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঠিক করতে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেখানে সম্ভাব্য কয়েকটি তারিখ প্রস্তাব করা হবে। তবে ফল প্রকাশে শিক্ষা বোর্ডের পছন্দ আগামী ৩০ নভেম্বর। জানা গেছে, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

বুধবার (১৮ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

বোর্ড সূত্র বলছে, পরীক্ষা গ্রহণের ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করতে বাধ্যবাধকতা রয়েছে। সেই বিবেচনায় নভেম্বরের শেষ সপ্তাহে যেকোনো দিন ফল প্রকাশ করতে পারে কর্তৃপক্ষ। তবে, এক্ষেত্রে আন্তঃশিক্ষা বোর্ড কমিটি ৩০ নভেম্বর বৃহস্পতিবারকে বেছে নিতে চায়।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কয়েকটি বিষয়ের উত্তরপত্র দেখা শেষ হয়েছে এবং তা পরীক্ষকরা জমা দিয়েছেন। নম্বর ইনপুট দেওয়ার কাজও শুরু হয়েছে। নভেম্বরের শেষ সপ্তাহের শেষ দিনকে (৩০ তারিখ) ফল প্রকাশের জন্য বেছে নেওয়া হয়েছে। আমরা সেভাবেই প্রস্তাবনা পাঠাব। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে ফল প্রকাশের তারিখ চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৭ আগস্ট শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৪ অক্টোবর পর্যন্ত চলে এ পরীক্ষা। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ড, কারিগরি এবং মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হয় এ পরীক্ষা। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park