1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিশ্বনাথে ছাত্রদলের দু’পক্ষে পাল্টাপাল্টি মা ম লা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের বিশ্বনাথে ছাত্রদলের দু’গ্রুপের হামলা পাল্টা হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

গত ১১ অক্টোবর রাতে দলীয় কোন্দলে উপজেলা ছাত্রদল নেতা রায়হান আহমদ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

ওইদিন গুরুতর আহত অবস্থায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় ১৩ অক্টোবর রাসেল আহমদের বড় ভাই ফয়সল আহমদ বাদী হয়ে ৭জন দলীয় নেতাকর্মীদের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং-৫/২৩ ইং)। মামলায় ৫/৭জনকে অজ্ঞাতনামা রাখা হয়েছে।

এই মামলায় সোহাগ আহমদ নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়াও একই দিনে ছাত্রদল নেতা রায়হান আহমদের উপর পাল্টা হামলার দাবি করে ওই মামলার ৪দিন পর ১৭ অক্টোবর থানায় পাল্টা মামলা করেছেন তার খালাতো ভাই কামরান হোসেন। (মামলা নং- ৯/২৩ইং)। আর এই মামলায় ছাত্রদল নেতা রাসেল আহমদ ও তার ভাই মামলার বাদী ফয়সল আহমদ’সহ ৯ জন দলীয় নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এছাড়াও এই মামলায় ১০/১২জনকে অজ্ঞাতনামা রাখা হয়েছে।

মামলার এজহার সূত্রে জানা গেছে, নিখোঁজ এম ইলিয়াস আলীর বাড়ি থেকে মিটিং শেষে ফেরার পথে দলীয় কোন্দলের জের ধরে এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park