1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে নির্বাচনী সহিংসতাঃ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আহত ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

গোলাপগঞ্জ প্রতিনিধি :সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক ও স্বতন্ত্র ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার জেরে প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও হামলার ঘটনায় অন্তত ২ জন আহত হয়েছেন।

উপজেলার হেতিমগঞ্জ বাজারে বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর দুজনকে  সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকাল ৩ ঘটিকার সময় আব্দুল আলীম তুহিনের সক্রিয় সমর্থক লক্ষিপাশা নিমাদল গ্রামের মৃত মোঃ জহির উদ্দিনের ছেলে আতিকুর রহমান স্থানীয় হেতিমগঞ্জ বাজারের সিলেট জকিগঞ্জ রোডে রড সিমেন্টের নিজ ব্যবসা প্রতিষ্ঠান লাভলী এন্টারপ্রাইজে ঊপ-নির্বাচনে পরাজিত নৌকা প্রতিকের প্রার্থী মাহমুদের সমর্থক স্থানীয় ছাত্রলীগ নেতা হাম্মাদের নেতৃত্বে ১০/১২ জন দেশীয় আছে-সঙ্গে সজ্জিত হইয়া অতর্কিত ভাবে ভাংচুর শুরু করেন।

দোকানে থাকা আতিকুর রহমান তার কর্মচারী সোহাগ হোসেন বাধা প্রদান করিলে আতিকুর রহমান ও সোহাগ হোসেন কে মারপিট করিয়া মারাত্মক আহত এবং দোকান ভাংচুর করিয়া অনুমান লক্ষাধিক টাকা ক্ষতিসাধন করে গালিগালাজ ভয়ভীতি প্রদশন করে চলিয়া যায়। মারাত্মক আহত আতিকুর রহমানকে স্থানীয় ব্যবসায়ীরা সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন এবং সোহাগ হোসেনকে স্থানীয়বাবে চিকিৎসা ব্যবস্থা করান।

এই বিষয়ে হেতিমগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল আহমদ বেলাল বলেন, লক্ষীপাশার ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পূর্ব বিরোধের জেরে হামলা ও ভাংচুর চালিয়েছে। আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত আতিকুর রহমান চিকিৎসাধীন আছেন এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

আতিকুর রহমানের কর্মচারী সোহাগ হোসেন বলেন, ছাত্রলীগ সন্ত্রাসীরা হঠাৎ করে ১০/১২ জনের একটি সংঘবদ্ধদল হামলা চালিয়ে আহত করে।

তিনি আরোও জানান হেতিমগঞ্জ বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দের লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম তুহিনের সাথে পরামর্শ নিয়ে আইনানু গ্রহন করা হবে। বিষয়টি নিয়ে বাজারের ব্যবসাহীদের মধ্যে আতংক বিরাজ করছে বলে জানা যায়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park