1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে জালালাবাদ ইমাম সমিতির বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :মুসলমানদের প্রথম কেবলা পবিত্র আল-আকসা ও ফিলিস্তিনের গাজায় অবিরাম বোমাবর্ষণ করে বিশ্ব সন্ত্রাসী ইসরাইল চরম মানবাধিকার লঙ্ঘনের এক নিকৃষ্ট নজির স্থাপন করে চলেছে। অবৈধ রাষ্ট্র ইসরাইলের বোমার আঘাত থেকে রক্ষা পাচ্ছে না নারী, শিশু, মসজিদ, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান।

জালালাবাদ ইমাম সমিতির উদ্যোগে ফিলিস্তিনের গাজায় বিশ্ব সন্ত্রাসী ইসরাইল কর্তৃক বোমাবর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে গতকাল বাদ জুমা সিলেটের কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তাগণ উপরোক্ত কথাগুলো বলেন।

সমিতির কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়খ মজদুদ্দিন আহমদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরিফ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, সহ-সাধারণ সম্পাদক বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি রশিদ আহমদ, মাওলানা মুফতি সাইদ আহমদ, বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন, সমিতির সাংগঠনিক সম্পাদক মাওলানা ওলীউর রহমান, মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, শাহ আবু তুরাব মসজিদের ইমাম মাওলানা মুফতি বিলাল আহমদ, মাওলানা আব্দুস শহীদ, সমিতির প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল্লাহ জৈন্তাপুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা রেজাউল করীম জালালি, মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুর রহিম, সমিতির দক্ষিণ সুরমা থানা সভাপতি মাওলানা নাজিম উদ্দীন, জালালাবাদ থানা সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আবু উমামা মাহফুজ, কোতোয়ালি থানা পূর্বের সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুদ্দিন আনসারী।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park