1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

হবিগঞ্জ সংবাদদাতা :হবিগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আলাউদ্দিন (২২) নামে সিএনজি চালক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরতলীর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন বানিয়াচং উপজেলার গোয়াখালি গ্রামের নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরতলীর ২নং পুল এলাকায় বাইপাস রোডে পাম্প থেকে গ্যাস সংগ্রহের জন্য বানিয়াচং থেকে আসা সিএনজি অটোরিকশা দ্রুতগতিতে একটি গাড়িকে ওভারটেক করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সিএনজি চালক আলাউদ্দিন মারা যান। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ট্রাকের চালক পালিয়ে যান। পরে ট্রাক আটক করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park