1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জের প্রবীণ আলিম হাফেজ মাওলানা আব্দুস সামাদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

গোলাপগঞ্জ সংবাদদাতাঃগোলাপগঞ্জের প্রবীণ আলেম, ফুলবাড়িয়া আজিরিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক হাফেজ মাওলানা আব্দুস সামাদ আর নেই। গতকাল বুধবার সকালে উপজেলার ফুলবাড়িতে মরহুমের নিজ বাড়িতে ইন্তেকাল হইয়াছেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।তিনি স্ত্রী, নয় পুত্র এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তিনি তার কর্মময় জীবনে শিক্ষকতার পাশাপাশি ফুলবাড়ি দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। গতকাল বুধবার বাদ আসর মরহুমের নিজ এলাকা ফুলবাড়ি পূর্বপাড়া বড় মোকাম জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় গুরুস্তানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত মুসল্লিয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মরহুমের পুত্র হাফেজ মাওলানা নুরুল হুদা।মরহুমের জানাজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, ফুলবাড়ি আজিরিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জাকির হুসাইন, বিএনপি নেতা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস,জমিয়ত নেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী,মরহুমের জ্যেষ্ঠ পুত্র মাওলানা শামসুল হুদা, গোলাপগঞ্জ উপজেলা জামাতের আমীর মাওলানা জমির উদ্দিন, পৌর আমীর মাওলানা আব্দুল খালিক,গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, হেতিমগঞ্জ জামেয়া ইসলামিয়া মাদ্রাসার মাওলানা মুহিবুল্লাহ হোসেনেগীর, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী,গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি এম আব্দুল জলিল, গোলাপগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এম এ মতিন, জালালাবাদ ইমাম সমিতি গোলাপগঞ্জ শাখার সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা আব্দুল হালিম, মাওলানা শহিদুর রহমানসহ বিভিন্ন পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park