1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে জান্ডুমান্ডুর আসর থেকে আটক ৯

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :তারা সবাই পাক্কা জুয়াড়ি। সুযোগ পেলেই বসে পড়েন জুয়ার আসরে। জুয়ার মধ্যে বেশি আসক্তি জান্ডুমান্ডুতে। মঙ্গলবার বিকেলে লোকচক্ষুর আড়ালে এমন আসরই বসিয়েছিলেন তারা। কিন্তু শেষ রক্ষা হয়নি। জনসাধারণের চোখ ফাঁকি দিতে পারলেও নজর এড়ায়নি পুলিশের। অভিযান চালিয়ে জান্ডুমান্ডুর ৯ ‘প্লেয়ার’কে আটক করেছে পুলিশ।

এদের মধ্যে বিজয় দেব (৫২), মিঠু (২৮), আবদুস সাত্তার (৪৫), আতিকুর রহমান আসিফ, পুতুল বিশ্বাসকে (৩০) সিলেট মহানগরীর চালিবন্দরস্থ ট্রেড সেন্টারের ভেজিটেবল মার্কেটের পশ্চিমে জননী রেস্টুরেন্টের পার্শ্ববর্তী একটি কক্ষ থেকে আটক করা হয়।

একই সময়ে পশ্চিম কাজিরবাজার কাঁঠালহাটাস্থ আলতাব ট্রেডাসের ভেতর থেকে আটক করা হয় দুলাল সরকার (৬৪), সানি মিয়া (২০), সাখাওয়াত হোসেন (৩৫) ও কাশেম মিয়া (৩৫)।

আটককৃতদের কাছ থেকে জান্ডুমান্ডু খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ।
এছাড়া মহানগরের শাহপরাণ এলাকা থেকে ১৪ বোতল ভারতীয় মদ ও ১টি সিএনজি সহ রায়হান আহমদ (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১১ অক্টোবর) ভোরে শাহপরাণ (রহ.) থানাধীন বটেশ্বর, জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের সামনে অভিযান পরিচালনা করে এসব মদ জব্দ করা হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park