1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ওসমানী মেডিকেলে হাঁটু পানি, নেই বিদ্যুৎ

  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :টানা ভারী বর্ষণে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ভেতরে পানি ঢুকে পড়েছে। ফলে বন্ধ রয়েছে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ।

শনিবার (৭ অক্টোবর) ভোর থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকসহ আশপাশের এলাকা জলাবদ্ধতা তৈরি হয়। এতে কলেজ ভবনের নিচতলার প্রায় প্রতিটি কক্ষে হাঁটুসমান পানি জমে।

ওসমানী মেডিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের নিচতলাসহ সংশ্লিষ্ট এলাকার আবাসিক ভবনের বাসা-বাড়িতে পানিতে প্লাবিত হয়েছে। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিভিন্ন কক্ষে পানি প্রবেশ করার ফলে অনেক যন্ত্রাংশ নষ্ট হয়েছে। তবে কী পরিমাণ যন্ত্রাংশ নষ্ট হয়েছে তা সঠিকভাবে বলতে পারেননি সংশ্লিষ্টরা।

ওসমানী মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, ওসমানী মেডিকেল কলেজের উত্তরপাশ ঘেঁষে প্রবাহিত ছড়ার আশ-পাশে বিভিন্ন ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মিত হয়েছে। এ কারণে ছড়া দিয়ে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। অনেক বাসিন্দা পানির প্রবাহ ওসমানী মেডিকেলের একমাত্র ড্রেনের সঙ্গে সংযুক্ত করেছেন। ফলে ড্রেন উপচে বৃষ্টির পানি হাসপাতালসহ অন্যান্য এলাকায় প্রবেশ করছে। পাশাপাশি পশ্চিম পার্শ্বের বাগবাড়ী, বর্ণমালা পয়েন্ট সংলগ্ন নিচু এলাকাসহ সংশ্লিষ্ট এলাকায় পানি প্রবেশ করে মানুষের দুর্ভোগ অনেকাংশে বাড়িয়ে দিয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, হাসপাতাল ও মেডিকেল কলেজের নিচতলায় পানি ঢুকেছে। গত বছর বন্যার সময়ও পানি ঢুকে। এছাড়া চলতি বছরের জুলাই মাসেও হাসপাতালে পানি প্রবেশ করে। সংশ্লিষ্টদের বারবার জানানো হলেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, হাসপাতালে পানি প্রবেশ করার ফলে আমাদের চিকিৎসকদের আসতে ভোগান্তিতে পড়তে হয়েছে। তবুও চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।বর্তমানে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আপতত জেনারেটর দিয়ে সেবা কার্যক্রম চালু রয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জুহি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park