1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

অতিবৃষ্টিতে চা বাগানের টিলা ধসে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেটে সদরে অতিবৃষ্টির কারণে চা বাগানের টিলা ধসে অর্চনা ছত্রী (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ অক্টোবর) ভোরে ঘুমন্ত অবস্থায় বাড়ির ওপর টিলার মাটি ধসে পড়লে শিশুটি চাপা পড়ে।

অর্চনা সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের খাদিম চা বাগানের বুলবুল ছত্রীর মেয়ে।

খাদিমনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আতাউর রহমান জানান, টানা বৃষ্টির কারণে টিলার মাটি ধসে ঘুমন্ত শিশু অর্চনাকে চাপা দিলে সে মারা যায়। স্থানীয়রা মাটির নিচ থেকে বুলবুল ছত্রী, তার স্ত্রী এবং চার বছরের এক শিশুকে উদ্ধার করে। তবে এ সময় শিশু অর্চনাকে পাওয়া যাচ্ছিল না। প্রায় দুই ঘণ্টা পর তাকে ঘরের মধ্যে মাটিচাপা পড়া অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।

সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার বলেন, ‘সিলেটে দুই দিন ধরে অতিবৃষ্টির ফলে টিলা এবং এর পাদদেশে বসবাসকারীদের সতর্ক করা হচ্ছিল। এ জন্য একাধিকবার মাইকিং করা হয়েছে। আজও মাইকিং করা হচ্ছে। ভোররাতে টিলার মাটি ধসে এক শিশু মারা গেছে। খবর পেয়ে আমি, উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে মৃত শিশুর বাড়িতে গিয়েছিলাম। এ সময় প্রাথমিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। আরও ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জুহি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park