1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কানাইঘাটে প্রশংসায় পঞ্চমুখর ওসি মো. গোলাম দস্তগীর অহমেদ

  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

মুফিজুর রহমান নাহিদ :চুরি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, ইভটিজিং সহ অপরাধ ও নিরাপদ শান্তির গঠনের লক্ষ্য নিয়ে সিলেট জেলার আলিম-ওলামার স্মৃতি বিজড়িত পূর্ণ ভূমি কানাইঘাটে উপজেলা জুড়ে নিরাপদ ও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কানাইঘাট থানার ওসি মো. গোলাম দস্তগীর অহমেদ।

কানাইঘাট থানায় ওসি হিসেবে যোগদানের পরেই মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন ওসি মো:
গোলাম দস্তগীর অহমেদ।
এর পর থেকেই বিভিন্ন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে।

থানা পুলিশের মাদক বিরোধী এবং প্রকাশ্যে চোরাচালান বাণিজ্যে বাধাগ্রস্থ করা অভিযানকে থামিয়ে দিতে কৌশল অবলম্বন করে অপরাধীরা। ওসির কার্যক্রম কে বাধাগ্রস্ত করতে নানা অপ-প্রচার চালাতে থাকে বিশেষ একটি কুচক্রী মহল।

ওসি মো. গোলাম দস্তগীর অহমেদ
কানাইঘাট থানায় যোগদানের পর থেকে নিজ যোগ্যতা আর দক্ষতার বলে থানার সচেতন ও সাধারণ এলাকাবাসীর মন জয় করেছেন। সেই সাথে একজন সফল ওসি হিসেবে যত গুণাবলী প্রয়োজন তা তিনি দেখাতে সক্ষম হয়েছেন। বিশেষ করে চোরাচালান কারবারীদের লাগাম টেনে ধরেছে তাঁর নেতৃত্বে কানাইঘাট থানা পুলিশ।

কানাইঘাট থানারওসি মো. গোলাম দস্তগীর অহমেদ এর নেতৃত্বে থানার বেশীর ভাগ পুলিশ সদস্যরা অপরাধীদের কঠোর হাতে দমন করছেন।

কানাইঘাট উপজেলা প্রতিটি ইউনিয়নে থানা পুলিশের টহল থাকায় অপরাধমূলক কর্মকান্ড অনেকটাই আগের তুলনায় কমেছে বলে জানান এলাকাবাসীরা। আগে বিভিন্ন হাট বাজারের অলিতে গলিতে, বিভিন্ন অপরাধীরা হরহামেশাই অপরাধে লিপ্ত থাকায় অতিষ্ঠ ছিলো এলাকাবাসী। যেসব এলাকায় অপরাধীদের আড্ডা ছিলো সেসব এলাকার অপরাধীদের আখড়ায় ওসি মো. গোলাম দস্তগীর অহমেদ নিজেই অভিযান করেছেন।

এলাকাবাসী বলেন, আগের তুলনায় কানাইঘাট থানার উপজেলা জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো। থানা পুলিশের টহল বৃদ্ধি করায় অপরাধীদের আনাগোনা কমেছে। প্রতিদিন যদি নিয়মিত থানা পুলিশের তৎপরতা থাকে তাহলে অপরাধীরা অপরাধ কর্মকান্ড করতে সুযোগ পাবে না বলে জানান সাধারণ জনগণ।

কানাইঘাট থানার ওসি হিসেবে মো:গোলাম দস্তগীর অহমেদ
২০২৩ সালের ২৬শে জানুয়ারি যোগদানের পর থেকে উপজেলা জুড়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভুমিদস্যুতা সহ সকল অপরাধ কমে এসেছে। উপজেলার বিভিন্ন হাট-বাজার, ও গ্রাম-গঞ্জে চুরি, ডাকাতিসহ ছিনতাইয়ের মত অপরাধ তার কঠোর হস্তক্ষেপে সহনশীল পর্যায় রয়েছে। বিভিন্ন অপকর্মে দ্রুত ব্যবস্থা নেওয়ায় এলাকাবাসীর নিকট প্রশংসায় পঞ্চমুখর ওসি মোঃ গোলাম দস্তগৌর অহমেদ । তবে এক শ্রেনীর লোকজন অপকর্ম করতে না পেরে তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো: গোলাম দস্তগীর অহমেদ বলেন, কানাইঘাট থানার বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে অনেক অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। থানা পুলিশ উপজেলা বাসীকে সেবা প্রদান করার জন্য সর্বদা প্রস্তুুত। অপরাধী যত বড় প্রভাবশালী হউক অপরাধ করলে ছাড় নাই। মাননীয় পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নির্দেশে আমি অপরাধীদের বিরুদ্ধে কাজ করতে বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য কানাইঘাট থানা বাসীদের প্রতি আহ্বান থাকবে। পুলিশকে যদি অপরাধীদের বিষয়ে তথ্য দেওয়া হয় তাহলে পুলিশ এসব অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে পারবে। তাহলে এ দেশ একদিন অপরাধ মুক্ত দেশে রুপান্তরিত হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জুহি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park