
সিলেট আলাপ ডেস্ক :গোলাপগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগ শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা,পুরষ্কার বিতরণ ও ফুল দিয়ে শিক্ষকদের বরণ করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের সভাপতিত্বে ও সমবায় অফিসার সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির সাফি চৌধুরী এলিম।
খানম আহমদ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম সিরাজীর কোরআন তেলাওয়াত ও তপন সরকারের গীতা পাঠ এর মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার। বক্তব্য রাখেন সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমীর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সুজিত কুমার তালুকদার,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জয়তুন নেছা,আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুস শহীদ, ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সুনীল চন্দ্র দাস, ডক্টর সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অসীম চন্দ্র পাল, আব্দুস শহীদ মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মাসুক মিয়া, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুস শহীদ, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এর শিক্ষক, উপজেলা স্কাউটস সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ।এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব
