1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মাধবপুরে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

মাধবপুর সংবাদদাতা :হবিগঞ্জের মাধবপুরে ইউনুস মিয়াকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাধন সাঁওতাল বিষ্ণু (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জগদীশপুুর লেবমারা চা বাগানের বীরবল সাঁওতালের ছেলে।

হত্যাকাণ্ডের প্রায় ১৭ বছর পর তাকে গ্রেফতার করা হলো।

বৃহস্পতিবার (৫ অক্টোবর ) রাত আড়াইটায় মাধবপুর থানার এএসআই জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জগদীশপুর লেবামারা বাগানের নিজ বাড়ি থেকে হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি সাধন সাঁওতাল বিষ্ণুকে গ্রেফতার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খাঁন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০০৬ খ্রিষ্টাব্দে সুদের টাকার লেনদেন নিয়ে একমাত্র আসামী সাধন সাঁওতাল ইউনুস মিয়াকে হত্যা করে পালিয়ে বেড়ায় প্রায় দেড়-যুগ সময় ধরে। ২০০৬ খ্রিষ্টাব্দে হত্যা মামলায় সাধন সাঁওতাল বিষ্ণুকে আদালত যাবজ্জীবন সাজা ও ৫০ হাজার অর্থদন্ডে দন্ডিত করেন। কিন্তুু তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে এএসআই জিয়ার নেতৃত্বে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park