1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হবিগঞ্জে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে নিহত ২

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

হবিগঞ্জ সংবাদদাতা :হবিগঞ্জের মাধবপুরে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার বিকেল ৫টার দিকে মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- উপজেলার শিমুলঘর গ্রামের শান্তা আক্তার (২৪) এবং সাদিয়া আক্তার (১২)।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা.মো.রকিবুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাতিয়াইন ১নং ওয়ার্ড দক্ষিন গ্রামের রহমত আলীর স্ত্রী শারমীন আক্তার (৩৫), তার পুত্রবধু শান্তা আক্তার (২২) ও নাতনী সাদিয়া আক্তারকে (১২) নিয়ে শিমুলঘর গ্রামে ছেনু মিয়ার বাড়ীতে দাওয়াত খাওয়ার জন্য যায়।

খাবার শেষে নিজ বাড়ীতে ফেরার পথে শিমুলঘর সড়ক বাজারে পৌছামাত্র বজ্রপাতের পতিত হয়। এতে ঘটনাস্থলে সোহেল মিয়ার স্ত্রী শান্তা এবং রুবেল মিয়ার কন্যা শিশু সাদিয়ার মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় রহমত আলীর স্ত্রী শারমীন আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আহ্‌সান জানান, মৃত দুই নারীসহ তিনজন আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। পথে বজ্রপাত হয়ে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সহযোগিতা করা হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park