1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

গোলাপগঞ্জ সংবাদদাতা :বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাজেদ আহমদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও গ্রামের (আদম পাড়া) আনা মিয়ার বাড়িতে রাজমিস্ত্রি কাজের সময় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাজেদ আহমদ লক্ষণাবন্দ ইউনিয়নের পূর্ব ফুলসাইন্দ গ্রামের রাজু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাজেদ আহমদ ওইদিন সন্ধ্যায় করগাঁও গ্রামের (আদম পাড়া) আনা মিয়ার বাড়িতে মিস্ত্রী কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে যান। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাদেশ্বর কুশিয়ারা ক্লিনিকে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park