1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মালয়েশিয়ায় ৯ বাংলাদেশিসহ আটক ৪৯

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া ড্রাইভিংয়ের অপরাধে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এসময় ৬৮টি যানবাহন জব্দ ও ২৮০ জনের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টম্বর) কুয়ালালামপুরের বিভিন্ন পয়েন্টে ‘অপারেশন ফরেন ড্রাইভার’ (ওপি পেওয়া) নামে এই অভিযান পরিচালনা করে কুয়ালালামপুর ফেডারেল টেরিটরির সড়ক পরিবহন বিভাগ (জেপিজে) ও রাজধানী কুয়ালালামপুর অভিবাসন বিভাগ।

কুয়ালালামপুর ফেডারেল টেরিটরির সড়ক পরিবহন বিভাগের উপ-পরিচালক এরিক জুসিয়াং জানান, অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের জন্য ২৮০ জনের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।

অভিযানটি সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা নাগাদ চলে। অভিযানে কুয়ালালামপুর ফেডারেল টেরিটরির সড়ক পরিবহন বিভাগের ৬৮ জন সদস্য ও কুয়ালালামপুর অভিবাসন বিভাগের ১১ জন সদস্য অংশ নেন।

এরিক বলেন, অভিযানে ভুয়া ড্রাইভিং লাইসেন্স, রোড ট্যাক্স, বীমা কভারেজসহ বিভিন্ন অপরাধে ৫৬৪টি যানবাহন পরিদর্শনের মধ্যে ৬৪টি মোটরসাইকেল, দুটি গাড়ি ও দুটি লরিসহ ৬৮টি যানবাহন জব্দ ছাড়াও মোট ২৮০ জনের বিরুদ্ধে সমন জারি করা হয়। এই যানবাহনগুলোর বেশিরভাগই স্থানীয় মালিকদের কাছ থেকে ভাড়া বা ক্রয় করেছে বিদেশিরা।

বৈধ ট্রাভেল ডকুমেন্ট ও দেশটিতে অতিরিক্ত সময় অবস্থানের কারণে কুয়ালালামপুর ফেডারেল টেরিটরির সড়ক পরিবহন বিভাগ (জেপিজে) ও দেশটির অভিবাসন বিভাগের যৌথ অভিযানে ৪৯ জন বিদেশি চালককেও আটক করা হয়। তারা সবাই ২০ থেকে ৫০ বছর বয়সী। তাদের বিরুদ্ধে অপরাধ পাওয়া গেলে চালক এবং মালিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৬৪ (১) ধারায় অভিযোগ আনা হবে।

আটককৃতদের মধ্যে বাংলাদেশের নয়, মিয়ানমারের ১৯, পাকিস্তানের ১৩, ভারতের সাতজন এবং ইন্দোনেশিয়ার একজন নাগরিক রয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে সেলাঙ্গর রাজ্যের সুঙ্গাই বুলোহ ইমিগ্রেশন ডিপোতে ও বাকিদের কুয়ালালামপুর ইমিগ্রেশনে নিয়ে যাওয়া হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ তামান্না

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park