1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শ্রীমঙ্গলে অবৈধ চা পাতার গোডাউনে অভিযান, সীলগালা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

শ্রীমঙ্গল সংবাদদাতা :শ্রীমঙ্গলে অবৈধ, মেয়াদ উর্ত্তীণ ও বিভিন্ন নামীদামী ব্রান্ডের নকল চা পাতার গোডাউনে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ চা বোর্ড।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রুহুল আমিনের নেতৃত্বে শহরের সোনার বাংলা রোডে সমর মিয়ার চা পাতার গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় দুই শতাধিক চা পাতার বস্তাসহ গোডাউনটি সীল গালা করা হয়।

চা বোর্ড সূত্রে জানা যায়, শহরের সোনা বাংলা রোডের একটি গোডাউনে দীর্ঘদিন থেকে ফিনলে টি কোম্পানি, ভারতীয় চা ব্রান্ড কলকাতা টি-সহ বিভিন্ন নামীদামী ব্রান্ডের মোড়ক নকল করে চা পাতা বাজারজাত করে আসছেন। এসময় গোডাউনের ভেতরে নকল মোড়ক, মেশিনসহ সব ধরনের উপকরণ পাওয়া যায়। গোডাউনের ভেতর প্রায় দুই শতাধিক চা পাতার বস্তা জব্দ করা হয়েছে। এসব চা পাতা দেশের চা পাতা নয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এসব চা পাতার বস্তার মধ্যে অধিকাংশ নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ।

গোডাউনের ভেতরে এত অপকর্ম হয় তা এতোদিন কেউ বুঝতে পারেনি। শুক্রবার পুরো বিষয়টি পরিক্ষা নিরীক্ষা করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। গোডাউনে চা পাতার মূল মালিক সমর মিয়াকে না পাওয়া গেলেও তার ভাই জব্বর আলীকে ঘটনাস্থলে পাওয়া যায়।

এসময় চা বোর্ডের পরিচালক ড.রফিকুল ইসলাম, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) পরিচালক ইসমাইল হোসেন, শ্রীমঙ্গল থানা পুলিশের ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রুহুল আমিন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে সমর মিয়ার গোডাউনে অভিযান পরিচালনা করি। এসময় ফিনলে টি কোম্পানিসহ দেশের নামীদামী ব্রান্ডের নকল মোড়ক, মেশিন ও আরও বিভিন্ন উপকরণ জব্দ করি। চা পাতা দেখে মনে হচ্ছে এগুলো দেশীয় চা পাতা নয়। বৃষ্টির কারণে আজ পুরো প্রক্রিয়া শেষ করা যায়নি, গোডাউন সীল গালা করা হয়েছে, আগামীকাল শুক্রবার যাচাই-বাছাই করে ভ্রাম্যমান আদালত পরিচালনা কর হবে বলে জানান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জবা চৌধুরী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park