1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নাহিদের আসনে নৌকার প্রার্থী হতে চান এলিম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সাবেক শিক্ষামন্ত্রীর এলাকা সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) দলীয় মনোনয়ন চান সিলেট জেলা আওয়ামী লীগের নেতা ও বর্তমান গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম। দলের বর্ষীয়ান প্রয়াত নেতা ইকবাল আহমদ চৌধুরীর ছোট ভাই এলিম মনোনয়ন চাওয়ায় নতুন করে হিসাবনিকাশ শুরু হয়েছে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে।

আজ সোমবার দুপুরে নগরের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করে আগামী সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের প্রার্থীতার জানান দেন মঞ্জুর শাফি চৌধুরী এলিম।

এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুবিন আহমদ জায়গীরদার, সহসভাপতি আবুল ফজল চৌধুরী সাহেদ, রোকন উদ্দিন, জিল্লুর রহমান জিলু, মাহমুদ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চুন্নু প্রমুখ।

মঞ্জুর শাফি চৌধুরী এলিম বলেন, ‘সাধারণের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার একটা সময় থাকে। একটা বয়সের পর ইচ্ছে থাকলেও কর্মশক্তি না থাকায় আর কাজ করা যায় না। তাই নিজের কর্মশক্তির শ্রেষ্ঠ সময়টুকু মানুষের জন্য কাজে লাগাতেই জাতীয় নির্বাচনে প্রার্থী হতে চাই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদাহরণ টেনে এলিম চৌধুরী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বের কারণে দেশ আজ দ্রুত এগিয়ে চলেছে।

উন্নয়নের মহাসড়ক পাড়ি দিচ্ছে বাংলাদেশ। স্থানীয় পর্যায়ে উন্নয়নের এ গতিশীলতা বজায় রাখতে সিলেট-৬ আসনে যোগ্য ও কর্মঠ নেতৃত্বের প্রয়োজন। তিনি বলেন, সাধারণের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার একটা সময় থাকে। একটা বয়সের পর ইচ্ছে থাকলেও কর্মশক্তি না থাকায় আর কাজ করা যায় না।

তাই নিজের কর্মশক্তির শ্রেষ্ঠ সময়টুকু মানুষের জন্য কাজে লাগাতেই জাতীয় নির্বাচনে প্রার্থী হতে চাই।’

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদাহরণ টেনে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বের কারণে দেশ আজ দ্রুত এগিয়ে চলেছে। উন্নয়নের মহাসড়ক পাড়ি দিচ্ছে। স্থানীয় পর্যায়ে উন্নয়নের এ গতিশীলতা বজায় রাখতে সিলেট-৬ আসনে যোগ্য ও কর্মঠ নেতৃত্বের প্রয়োজন।’

গোলাপগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুর পর শূন্য পদে উপনির্বাচনে তাঁর ছোটভাই মঞ্জুর শাফি চৌধুরী এলিম নৌকা প্রতীকে নির্বাচন করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

চেয়ারম্যান হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘অল্প সময়ের মেয়াদে আমি আমার এলাকায় যে কাজ করেছি তাতে আমার বিশ্বাস বড় পরিসরে সুযোগ পেলে এলাকার জন্য আরো অনেক কিছু করতে পারব। কর্মহীন জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মশক্তি হিসেবে গড়ে তুলতে চাই। যাতে দেশে বিদেশে কোথাও যেন তাদের কাজের অভাব না হয়।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park