1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হাত ধরা অবস্থায় দুই ভাইয়ের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

 

নবীগঞ্জ  সংবাদদাতা :হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জলাশয় থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই।সোমবার সন্ধ্যায় উপজেলার আউশকান্দি ইউনিয়নের সদরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো সদরাবাদ গ্রামের মালেক মিয়ার ছেলে ইকবাল হোসেন (৮) ও বাবুল হোসেনের ছেলে রাফি আহমেদ (৬)।

নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমদ আজ মঙ্গলবার জানান, ইকবাল ও রাফি সম্পর্কে চাচাতো ভাই এবং একে অন্যের খেলার সাথী। সোমবার সন্ধ্যায় খেলাধুলার করার সময় রাফি জলাশয়ে পড়ে যায়। এ সময় তাকে বাঁচাতে জলাশয়ে নামে ইকবালও। কিছুক্ষণ পর জলাশয়ে দুই শিশুর লাশ ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেয়।

ওসি জানান, লাশ দু’টি জলাশয় থেকে উদ্ধারের সময় শিশুরা একে অন্যের হাত ধরা অবস্থায় ছিল। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় তাদের লাশ ময়নাতদন্ত ছাড়া সোমবার রাতেই দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র : বাসস

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park