1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হবিগঞ্জে শূকরের আক্রমণে নারীসহ আহত ২

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

হবিগঞ্জ সংবাদদাতা :হবিগঞ্জ সদর উপজেলায় বন্য শূকরের আক্রমণে মহিলাসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গুরুতর অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে। পরে শূকরটিকে গ্রামবাসী মেরে ফেলেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাজিউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, রোববার দুপুরে দক্ষিণ রাজিউড়া গ্রামের ইয়াদুল হোসেনের ছেলে জাকির হোসেন (৪০) ক্ষেতে কাজ করছিলেন। এসময় একটি বন্য শূকর ঝোঁপের ভেতর দিয়ে বের হয়ে তার ওপর আক্রমন করে। তাকে বাঁচানোর সময় মাহমুদা খাতুন (৫৫) আহত হন।

গুরুতর আহতাবস্থায় জাকির হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ (ওমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আর আহত নারী হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পরে গ্রামবাসী শূকরটিকে ধরে পিটিয়ে মেরে ফেলেন।

হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো.বউিজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park