1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জৈন্তাপুরে টিলা কাটার দায়ে ৪ জনকে দন্ড

  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের (হরিপুর) ৭ নাম্বার গ্যাস কুপ এলাকায় অবৈধভাবে টিলা কাটার সময় চারজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। এ সময় পাহাড় কাটার সরঞ্জাম ও একটি ট্রাক জব্দ করা হয়।

রবিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেনের ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদন্ড প্রদান করে।

দন্ড প্রাপ্তদের মধ্যে শিকার খাঁ গ্রামের সামছুল ইসলামের ছেলে নজমুল আলম (৩৫)-কে ৬ মাসের কারাদন্ড ও ১ লক্ষ টাকা অর্থদন্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া শ্যামপুর গ্রামের মুছা মিয়ার ছেলে হালিম উদ্দিন (২২)-কে ৩ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড, হরিপুর ৭ নাম্বার এলাকার মৃত সুফী মিয়ার ছেলে আব্দুল মতিন (৬৫)-কে ১ লক্ষ টাকা অর্থদন্ড ও হরিপুর উৎলার পার এলাকার মৃত তুতা মিয়ার ছেলে মকবুল হুসেন (৫৪) কে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এসময় টিলাকাটার কাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দপূর্বক পরিবেশ অধিদপ্তরের জিম্মায় রাখা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ (খ) লঙ্ঘন করায় আসামীদের বিরুদ্ধে উক্ত আদেশ প্রদান করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদা, নমুনা সংগ্রহ্কারী হরিপদ চন্দ্র দাশ ও মোঃ রুবেল মিয়া প্রমুখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আমিন উদ্দিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park