1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার বাঘা ইউনিয়নের এখলাছপুর মাদ্রাসা মাঠে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়।

জানাযার নামাজের পূর্বে মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিজিৎ চৌধুরী।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা ইউনিটের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. তোতা মিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সফিকুর রহমান, সুনা মিয়া, হানিফ আলী, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনজিল আহমদ, সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-৬ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আমিন উদ্দিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park