1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে পুলিশের সাথে যুবদলের সংঘর্ষে পুলিশসহ আহত ১০, গ্রেফতার ৪

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

সিলেট আলাপ ডেস্ক :গোলাপগঞ্জে পুলিশের সাথে যুবদল নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) বিকাল ৫ টার দিকে গোলাপগঞ্জ বাজারের চৌমূহনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশের ও যুবদল নেতাকর্মীদের মাঝে এ সংঘর্ষে যুবদল ও ছাত্রদলের ৭ জন নেতাকর্মী ও পুলিশের ৩ জন কনস্টেবল আহত হয়েছেন ।

আহতরা হলেন- যুবদল নেতা এনাম আহমদ, সাইফ খান, রুবেল আহমদ ও ছাত্রদল নেতা- আবু শাহরিয়া, জাহেদ, শাহিদ আলী, মান্না আহমদ, ফাহিমুর রহমান, টিপু সুলতান, আহছানুর রহমান। তিনি এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান ও গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেন।

জানা যায়, বাংলাদেশ হেফাজতে ইসলামের ৫ জন নিরীহ কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির ঘোষিত উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচী ঘোষনা করে। উক্ত বিক্ষোভ কর্মসূচী পালনকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোলাপগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে চৌমুহনীতে আসামাত্র পুলিশ বাধা প্রদান করেন। এসময় পুলিশের সাথে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বেধে যায়। প্রায় ঘন্টাখানেক সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত হয় ।

এসময় পুলিশ উপজেলা যুবদল নেতা এনাম আহমদ, সামাদুর রহমান অপু, দুলাল আহমদ ও লক্ষনাবন্দ ইউনিয়ন ছাত্রদল নেতা আহসানুর রহমানকে ঘটনাস্থল চৌমূহনী থেকে গ্রেফতার করে।

পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ৩০ জনের নাম সহ অজ্ঞাত ৫০/৬০ জনের আসামী করে মামলা ( মামলা নং-০২/৯৩, জি.আর মামলা নং- ৯৩/২০২১ইং) দায়ের করেন।

এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এড. মামুন আহমদ রিপনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল পালনকালে পরিকল্পিতভাবে পুলিশ বাধা প্রদানসহ দলের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে আমাদের ১০ জন নেতাকর্মীকে মারাত্মকভাবে আহত করেছে।

এদিকে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশীদ চৌধুরী বলেন, বাংলাদেশ হেফাজত ইসলামের হরতাল চলাকালে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের নামক নাশকতামূলক কর্মকান্ড চালানোর চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষার্থে বাঁধা প্রদান করেন। এসময় যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়ে ৩ জন পুলিশ সদস্যকে আহত করে এবং জনমনে আতংক সৃষ্টি করে।এ পরিস্থিতি পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে এবং ঘটনাস্থল থেকে যুবদল-ছাত্রদলের ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ লিজা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park