1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র ও আধুনিক বাংলাদেশের রূপকার : সিসিক প্রশাসক

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সিলেট আলাপ ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলের রাজনীতির অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। একদলীয় বাকশাল শাসনের অবসানের পর জিয়াউর রহমান সব রাজনৈতিক দলের জন্য রাজনীতির অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেন। তার উদ্যোগে আওয়ামী লীগও পুনরায় রাজনীতি করার সুযোগ পায়।

 

শনিবার (৭ নভেম্বর) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

 

তিনি আরোও বলেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে সিসিক প্রশাসক বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে দিকনির্দেশনা দিয়েছিল। স্বাধীনতার ঘোষণা দেওয়ার পাশাপাশি সেক্টর ও ব্রিগেড কমান্ডার হিসেবে সম্মুখযুদ্ধেও নেতৃত্ব দেন। সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট ও এমসি কলেজ এলাকাসহ বিভিন্ন স্থানে তার যুদ্ধের ইতিহাস রয়েছে।

 

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসনামলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরার সুযোগ হয়নি বলেও মন্তব্য করেন সিসিক প্রশাসক। এ কারণে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে তরুণদের জানাশোনায় ঘাটতি তৈরি হয়েছে উল্লেখ করে তিনি ইতিহাসের ধারাবাহিকতা তুলে ধরার ওপর গুরুত্ব দেন।

 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park