
সিলেট আলাপ ডেস্ক :রাশিয়ার কাছ থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেনার বিষয়ে আলোচনা করছে ইরান। এ চুক্তির ব্যাপারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মতি দেবেন বলে আশাবাদী তেহরান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক ইরানি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে।
ওই কর্মকর্তা জানান, চলতি সপ্তাহে ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক করেন ইরানের মোহসেন রেজাই। এ সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একজন প্রতিনিধিকে সঙ্গে নিয়ে যান।
ইরানের সর্বোচ্চ নেতার প্রধান দাবি, রাশিয়া যেন ইরানকে অস্ত্র সরবরাহ করে। ওই কর্মকর্তার ভাষ্য, এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেনার বিষয়ে পুতিনের অনুমোদন পাওয়ার ব্যাপারে ইরান আশাবাদী।
সূত্র: টাইমস অব ইসরায়েল
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরওয়া
