1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে ভাতিজিকে হত্যা, অভিযুক্ত চাচা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে আপন ভাতিজিকে কুপিয়ে হত্যা করেছেন তার চাচা রেনু মিয়া। এই ঘটনায় অভিযুক্ত চাচা ‘রেনু মিয়া’কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

গত সোমবার (৮ সেপ্টেম্বর) আনুমানিক সন্ধ্যা সোয়া ৬টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং র‌্যাব-৭ চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাথীন ভাটিয়ারী বিএমএ গেইট এলাকায় বলেশ্বর গাড়ীতে অভিযান পরিচালনা করে ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনায় আপন চাচাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো. রেনু মিয়া (৫৫) হবিগঞ্জ জেলার মাধবপুর থানার এক্তিয়ারপুর এলাকার মৃত মো. আব্দুল আলীর ছেলে।

ঘটনার বিবরণে জানা যায় যে, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মো. রেনু মিয়ার ছোট মেয়ে ভিকটিম মোছা. সুমাইয়া আক্তার এক্তিয়ারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। ভিকটিমের বাবার সাথে তার চাচা রেনু মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এরই প্রেক্ষিতে গত ১৬ জুন সন্ধ্যা আনুমানিক পৌণে ৭টার দিকে ভিকটিমের বাড়ি থেকে তার চাচা জয়নাল মিয়ার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হলে দুর্বৃতরা তাকে ধারালো দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অতঃপর তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নরসিংদী পৌঁছালে রাত আনুমানিক সোয়া ১২টার দিকে সে মৃত্যুবরণ করে। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। পরবর্তীতে জানা যায় যে, ভিকটিমের আপন চাচা প্রতিবেশীকে ফাঁসাতে তার আপন ভাতিজিকে কুপিয়ে হত্যা করে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং র‌্যাব-৭ চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল সোমবার (৮ সেপ্টেম্বর) আনুমানিক সন্ধ্যা সোয়া ৬টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাথীন ভাটিয়ারী বিএমএ গেইট এলাকায় বলেশ্বর গাড়ীতে অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মামলা নং-১৬, তারিখ-১৮/০৬/২৫ ইং ধারা- ৩০২/৩৪ পেনালকোড-১৮৬০; এর মূলে তদন্তে প্রাপ্ত প্রতিবেশিকে ফাঁসাতে আপন ভাতিজিকে কুপিয়ে হত্যার ঘটনায় আপন চাচাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park