1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কাবা শরিফে জুমার নামাজ পড়ালেন ২ জন ইমাম (ভিডিও)

  • প্রকাশের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :মক্কা মুকররমার মসজিদুল হারামের মুসল্লিরা আজ প্রত্যক্ষ করলেন অনন্য একটি ঘটনা। শুক্রবার কাবা প্রাঙ্গনে অনুষ্ঠিত জুমার নামাজ দুইজন ইমামের পেছনে আদায় করেছেন তারা।

আলজাজিরা জানিয়েছে, খুতবার পর আজকের নির্ধারিত খতিব শায়খ ড. মাহির আল-মুয়াইকিলি নামাজ শুরু করলেও তা সম্পন্ন হয়েছে শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইসের ইমামতিতে। মূলত শায়খ আল-মুয়াইকিলি অসুস্থ হওয়ায় এমনটি ঘটেছে।

এরই মধ্যে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে- শায়খ আল-মুকাইলি তাকবিরে তাহরিমার পর প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ শুরু করেছেন কিন্তু পঞ্চম আয়াতে পৌঁছে তার আওয়াজ ক্রমেই নিচু হয়ে আসে এবং একপর্যায়ে তিনি নিশ্চুপ হয়ে যান।

ওই ভিডিওতে আরো দেখা যায়- এভাবে কয়েক সেকেন্ড কেটে যাওয়ার পর শায়খ সুদাইস পেছনে মুক্তাদির কাতার থেকে এসে শায়খ আল-মুকাইলির স্থলে দাঁড়ান এবং শায়খ আল-মুকাইলি প্রথম রাকাত যেখানে শেষ করেছিলেন, শায়খ সুদাইস সেখান থেকেই শুরু করেন এবং তিনিই ইমাম হয়ে বাকি নামাজ সম্পন্ন করেন।

এই ঘটনায় মুসল্লি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা শায়খ ড. মাহির আল-মুয়াইকিলির স্বাস্থ্যের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তারা তার সুস্থতার জন্য বিশ্ব মুসলিম উম্মাহর কাছে বিশেষ দোয়া কামনা করেন।

পরে অবশ্য হারামাইন শারিফাইনের ধর্মবিষয়ক বিভাগ শায়খ আল-আল-মুয়াইকিলির স্বাস্থ্যের ব্যাপারে সবাইকে আশ্বস্ত করে। তারা এক বিবৃতিতে জানায়, শায়খ মাহির এখন সুস্থ রয়েছেন। তার গুরুতর কোনো সমস্যা হয়নি। হয়তো ক্লান্তিবোধ থেকে এমনটি ঘটেছে।

এ ঘটনায় মসজিদুল হারামের প্রধান ইমাম শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস সবার কাছে শায়খ আল-মুয়াইকিলির পূর্ণাঙ্গ সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

নামাজের এই পদ্ধতি কি জায়েজ?
পবিত্র কাবা শরিফে ঘটে যাওয়া আজকের ঘটনায় অনেকের মনে প্রশ্ন জেগেছে যে- এমনটি ইসলামী শরিয়তে আছে কিনা? তাদের সে প্রশ্নের উত্তর দিয়েছেন শায়খ আল-সুদাইস। তিনি জানিয়েছেন, ইসলামী শরিয়তে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে ইমাম পেছনে সরে আসার নিয়ম রয়েছে। এরপর পেছন থেকে কেউ সামনে যাবেন এবং সবার ইমাম হিসেবে নামাজ সম্পন্ন করবেন। হাদিসে এমন ঘটনা বর্ণিত হয়েছে।

হাদিসটি হলো-
একদিন হজরত ওমর রা: ফজর নামাজে আবদুর রহমান বিন আউফ রা:-কে তার স্থানে নিয়ে আসেন এবং আবদুর রহমান রা: মুসল্লিদের নিয়ে বাকি নামাজ পূর্ণ করেন।

সূত্র : আলজাজিরা মুবাশির ও আল-আরাবিয়া

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park